চীনা সাহায্যে সিন্ধু নদের উপর বাঁধ বানাবে পাকিস্তান, জলমগ্ন হবে ভারত! ক্ষোভে ফেটে পড়লেন নয়াদিল্লি

ফের ভারতের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে পড়শি দেশ পাকিস্তান! এবার কাশ্মীরের চিলাস অঞ্চলে সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি করতে চলেছে পাক প্রশাসন। সূত্রের খবর এই বাঁধ তৈরি করে ভারতে বন্যা পরিস্থিতির সৃষ্টি করাই প্রধান উদ্দেশ্য পাকিস্তানের!

ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অপরদিকে জানা যাচ্ছে যে চীন পাকিস্তানকে এই বাঁধ তৈরীর কাজে সাহায্য করছে! এই বাঁধের নাম দেওয়া হয়েছে ডায়মের বাশা। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই বাঁধের ফলে লাদাখের বিস্তীর্ণ অঞ্চল সহ জম্মু-কাশ্মীর জলের তলায় চলে যাবে।

অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন যে, “বেআইনিভাবে পাকিস্তান ভারতীয় ভূখণ্ড দখল করতে চাইছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। পাকিস্তান এই বাঁধ তৈরি করলে লাদাখের বিস্তীর্ণ এলাকা এবং জম্মু-কাশ্মীরের অনেকাংশই জলের তলায় চলে যাবে। চীন ও ইসলামাবাদের কাছে এই বিষয়ে আমরা আগেও প্রতিবাদ করেছি। তবুও পাকিস্তানের শিক্ষা হয়নি”।

গত মে মাসে পাকিস্তান চীনের সঙ্গে এই বাঁধ তৈরির ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে। পাকিস্তান জানিয়েছে, ৪,৫০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ নির্মানের জন্যই এই বাঁধ নির্মাণ করা হবে। কিন্তু নয়া দিল্লি সে কথা মানতে নারাজ। তাদের স্পষ্ট বক্তব্য যে ভারতকে বিপাকে ফেলার জন্য চীনের সাহায্য নিয়ে এই কাজ করছে পাকিস্তান। এখানে চীনের স্বার্থও জড়িয়ে আছে।

যদিও এই বাঁধ নির্মাণের পরিকল্পনা অনেক আগেই তৈরি হয়েছিল কিন্তু পাকিস্তান বুধবার পুনরায় এই বাঁধ তৈরীর কথা ঘোষণা করে। এর ফলে ভারত রীতিমতো ক্ষুব্ধ। এই ঘোষণার পরে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা বিক্ষোভ শুরু করেছেন।

আরও অন্যান্য খবর