প্রতিরক্ষা মন্ত্রীর সামনে “ভারত মাতা কি জয়” ধ্বনি ভারতীয় সেনার, রোমাঞ্চ পাক সীমান্তে, দেখুন ভিডিওতে

সারি সারি ভারতীয় সেনা। ইস্পাতকঠিন মুষ্টিবদ্ধ হাত। তারপরই মুঠো উঁচু করে বলে উঠলেন “যো বলে সো নিহাল”, তারপর আবার “ভারত মাতা কি জয়”। জম্মু কাশ্মীরের কুপওয়ারা নিয়ন্ত্রণরেখা তখন শিহরণ জাগাচ্ছে প্রাণে।

দেখুন ভিডিও-

https://twitter.com/rajnathsingh/status/1284400808864309248

https://twitter.com/rahulsinghx/status/1284436723620089856

শনিবার কুপওয়ারা ফরওয়ার্ড পোস্টে পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ তাঁর লাদাখ সফরের দ্বিতীয় দিন। কুপওয়ারায় গিয়ে সেখানে উপস্থিত সেনাদের সঙ্গে তিনি আলাপচারিতা করেন। পরে তিনি একটি টুইটও করেছেন সেখানে তিনি লিখেছেন “আজ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে একটি ফরোয়ার্ড পোস্ট আছে সেখানে আমি গিয়েছিলাম। সেই পোস্টে যে সেনারা মোতায়েন আছেন তাঁদের সঙ্গে আমি কথা বলেছি। এই বীর জওয়ানরা অত্যন্ত শ্রদ্ধার যোগ্য। যেকোনো পরিস্থিতিতে এই জওয়ানরা আমাদের দেশ রক্ষা করে চলেছেন, তাঁদের সঙ্গে কথা বলে আমি গর্বিত।”

আজ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনা প্রধান জেনারেল মনোজ মুকুল নারাভানে।

আরও অন্যান্য খবর