ফের নেপাল সেনার হাতে আক্রান্ত ভারতীয়রা! বিহার সীমান্তে চলল গুলি!

ভারত-চীনের মতো সমানভাবে উত্তপ্ত ভারত নেপাল সম্পর্ক‌ও। নেপাল-বিহার সীমান্তে ভারতীয়দের বেধড়ক মারধর করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে নেপালের সশস্ত্র বাহিনীর ওপর। ঘটনায় আহত হয়েছেন এক ভারতীয় দম্পতি। পরে ক্ষুব্ধ ভারতীয়দের ছত্রভঙ্গ করতে গুলিও চালায় নেপালী সেনারা।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গতকাল অর্থাৎ শুক্রবার বিকেল চারটে নাগাদ পশুর খাদ্য জোগাড় করতে সীমান্ত পেরিয়ে নেপালের ভূখণ্ডের নারকাটিয়ায় ঢুকে পড়েন সীমা দেবী নামক এক মহিলা। তাঁর বাড়ি পূর্ব চম্পারণ জেলার গোড়াসাহান ব্লকের ঝারোখারের খারশালওয়ার গ্রামে। মহিলার সঙ্গে ছিলেন মঞ্জু দেবী ও কুন্দন কুমার নামে আরও দু’জন। গোড়াসাহানের বাসিন্দা এবং জেডিইউয়ের রাজ্য পরিষদের সদস্য পুকার সিনহা বলেন, ‘নেপালী সেনারা ওই মহিলার সঙ্গে বাজে আচরণ করে।’ নেপালের সশস্ত্র বাহিনী তাঁকে বেধড়ক মারধর করে তারপরই ওই এলাকায় তৈরি হয় উত্তেজনা।

ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে যান সীমা দেবীর স্বামী রবীন্দ্র প্রসাদ। তিনি বলেন, ‘আমার স্ত্রী’কে মারধরের প্রতিবাদ করলে ওরা আমায় মারধর করে। তারপর ওঁদের চৌকিতে নিয়ে যায়। তার আগে আমার স্ত্রী’কে ছেড়ে দেয়।’ তবে মাথায় ভালো রকম চোট লেগেছে সীমা দেবীর। এক বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথমে ওরা কুন্দন ও অন্যান্য গ্রামবাসীদের মারধর করে। ওদের বাঁচাতে গেলে আমার পিছনে পড়ে যায়।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯শে জুলাইওসীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালিয়েছিল নেপাল পুলিশ। তিনজনের দিকে তাক করে গুলি ছোড়া হয়েছিল। আহত হয়েছিলেন একজন।

আরও অন্যান্য খবর