প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল। যুগ্মভাবে প্রথম বীরভূম এবং কোচবিহার থেকে।

প্রকাশিত হলো ২০১৯ এর উচ্চমাধ্যমিকের ফলাফল। এবারে পরীক্ষার ৭৪ দিন পরে হলো ফল প্রকাশ৷ এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন৷ পাশের হার ৮৬.২৯ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৭.৪৪ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৫.৩০ শতাংশ৷

এবারের মেধা তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে যে এই প্রথমবার প্রথম একাদশে রয়েছে মোট ১৩৭ জন। এদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন বীরভূমের শোভন মন্ডল এবং কোচবিহার জেনকিন্স হাই স্কুলের রাজর্ষি বর্মন। এই দুজনের মোট প্রাপ্ত নম্বর ৪৯৮।

 

উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোট ছয় জন। এরা হলেন তন্ময় মাইকাপ, সংযুক্তা বসু, ঋতম নাথ, স্বর্ণদীপ সাহা, মহঃ মাসুম আখতার এবং অনাতপ মিত্র৷ এদের মোট প্রাপ্ত নম্বর ৪৯৬।

তৃতীয় হয়েছেন নবগ্রাম হুগলির বর্ণালী ঘোষ, হুগলির মাহেশের সুপ্রিয় শীল, পূর্ব বর্ধমানের সুপ্রিয় চক্রবর্তী এবং গোবরডাঙার মৃন্ময় মন্ডল।

আরও অন্যান্য খবর