চীনের দাবি তাঁরা সেনা সরিয়ে নিয়েছে। কিন্তু প্রমান সহ ভারত দাবি করেছিল না এখনও সম্পূর্ণ সেনা সরায়নি চীন। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছিলেন, সেনা সরোনোর প্রক্রিয়া শুরু হলেও সম্পূর্ণ সেনা সরেনি। অদূর ভবিষ্যতে দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে সেনা সরানো হবে। আর তাঁর বলা সেই কথা মতো আজ ১১ টা থেকে মলদোয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশের সেনার মধ্যে কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা এমনটাই খবর।
ভারত ও চীন সংঘর্ষের পর বারবারই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানোর উদ্দেশ্যে কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। আগেই অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছিলেন তাঁরা আশা করেন জিনপিংয়ের সেনা সরানোয় সপ্রতিভ ভূমিকা নেবে। আজকেও বৈঠকে মূল আলোচ্য বিষয় সেনা সরানোর প্রক্রিয়া সম্পূর্ণ করা। এমনও খবর মিলেছে সূত্র মারফত।
লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় গত ১৫ই জুন দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। শহিদ হন দেশের ২০ জন জওয়ান। তারপরই একাধিকবার সেনা সরানোর জন্য দুই দেশের মধ্যে আলোচনা চলে।





