উত্তর পূর্ব ভারত থেকে আমাদের পরিছন্নতা শেখা উচিত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ শনিবার নয়াদিল্লির রাজঘাটের কাছে রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি স্বচ্ছ ভারত মিশন এর অন্তর্গত একটি ইন্টারেক্টিভ অভিজ্ঞতা কেন্দ্র। ২০১৭ সালের ১০ই এপ্রিল মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এই রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র প্রতিষ্ঠার কথা প্রথম ঘোষণা করেছিলেন।

তিন বছর পর এই কেন্দ্র আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর গোটা কেন্দ্রটি ঘুরে দেখেন মোদী এবং তারপরে ভারতের ৩৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি স্কুল পড়ুয়াদের সঙ্গে বার্তালাপ করেন নরেন্দ্র মোদী। সমস্ত স্কুলপড়ুয়াকে করোনাবিধি সঠিকভাবে মানতে দেখে উচ্ছ্বসিত হয়ে যান প্রধানমন্ত্রী। শুরু হয় বার্তালাপ। এরপরেই তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের থেকে পরিচ্ছন্নতা নিয়ে অনেক কিছু শেখার আছে আমাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পেরে উচ্ছ্বসিত স্কুল পড়ুয়ারাও।

এছাড়াও প্রধানমন্ত্রী আজ ৮ই আগস্ট থেকে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত স্বচ্ছতা সপ্তাহের ঘোষণাও করেন।

আরও অন্যান্য খবর