এ কেমন দুর্দশা মেডিকেল কলেজে? ট্রলি থেকে মাটিতে পড়ল করোনায় মৃত ব্যক্তির দেহ, নির্বিকার ট্রলিবাহকরা

একে তো করোনার আবহে নানান সময়ে সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। তবে এবারে জনসমক্ষে যা ঘটল তা অভিযোগের আওতায় পড়ে না। বরং এক প্রকার চরম গাফিলতির নমুনা। করোনা সংক্রমণে মৃত ব্যক্তির মরদেহ ট্রলি করে নিয়ে যাওয়ার পথে তা আছড়ে পড়ল রাস্তায়। তারপর ট্রলিচালকরা আবার সেটিকে তুলে নির্বিকারভাবে মর্গের দিকে এগিয়ে গেল। যেন মনে হলো কোনো একটি বস্তু চলতে চলতে পড়ে যাওয়ায় তা তুলে নিল কেউ। এই ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি হল কলকাতা মেডিকেল কলেজে।

এ কেমন দুর্দশা মেডিকেল কলেজে? ট্রলি থেকে মাটিতে পড়ল করোনায় মৃত ব্যক্তির দেহ, নির্বিকার ট্রলিবাহকরা

কিছুদিন আগে NRS-এ এক মৃতদেহকে হুক দিয়ে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ভাইরাল হয়। তারপর আবার এই ঘটনা। ঘটনাটি ঘটে দুপুর দেড়টা নাগাদ। মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সংক্রামিতদের যে গ্রিন বিল্ডিং-এ রাখা হয় সেখান থেকেই ট্রলিতে করে ওই মরদেহকে মর্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এমন সময় হঠাৎ ওই দেহ মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে আঁতকে ওঠে সেখানে উপস্থিত সবাই। এরপর আবার দেহটিকে তুলে নির্বিকারভাবে তারা সেই ট্রলি নিয়ে মর্গের দিকে চলে গেল।

উল্লেখ্য সুপারের অফিসের ঠিক মুখে যে রাস্তা দিয়ে প্রতি নিয়ত করোনা আক্রান্ত রোগীদের আত্মীয় থেকে শুরু করে , হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ও অন্যান্য আধিকারিকরা যাতায়াত করেন সেটিকে কিন্তু আর জীবাণুমুক্তও করা হলো না। এমন ঘটনা প্রসঙ্গে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ইন্দ্রনীল বিশ্বাস বলেন, “এরকম ঘটনার কথা আমি শুনিনি। তবে যদি এটা হয়ে থাকে তবে অবশ্যই সেই জায়গাটি স্যানিটাইজ করা উচিত।” কিন্তু এমন ঘটনার পর একটা প্রশ্ন থেকেই যায় যেখানে মানুষ করোনা থেকে মুক্ত হতে যাচ্ছে সেখানেই কি তাদের জন্য বড়সড় বিপদ অপেক্ষা করছে?

RELATED Articles

Leave a Comment