কোভিড রোগীর ভর্তি নিয়ে ফের টালবাহানা কলকাতা মেডিক্যাল। চিকিৎসার অভাবে শ্বাসকষ্টে ছটফট করলেন ৮৫-র বৃদ্ধা

শোচনীয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার হাল। করোনা আক্রান্তের ভর্তি নিয়ে ফের ভোগান্তি কলকাতা মেডিক্যালে। অ্যাম্বুল্যান্সে বসে প্রায় ঘণ্টাখানেক ধরে শ্বাসকষ্টে ছটফট করলেন বছর ৮৫-র বৃদ্ধা। করোনার শিকার ওই বৃদ্ধা কসবার বাসিন্দা। স্বাস্থ্যভবন পাঠানো সত্ত্বেও এমার্জেন্সিতে কর্মরত চিকিৎসক ভর্তি নিতে দেরী করলেন।

শুক্রবার ১০২ অ্যাম্বুল্যান্স করে কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয় ওই বৃদ্ধাকে। অ্যাম্বুল্যান্সের চালক ও কর্মীরা মিলে নামান ওই বৃ্দ্ধাকে। এরপরেই শুরু হয় ভর্তি নিয়ে টালবাহানা। অনেক অনুরোধ করার পরে শেষে স্বাস্থ্যভবনে ফোন করার পর সুরাহা মেলে। শেষপর্যন্ত মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে ভর্তির ছাড়পত্র পেলেন ওই মহিলা।

এত টালবাহানার পরেও গ্রিন বিল্ডিংয়ের সামনে মিলল না কোনও হুইল চেয়ার। লাঠিতে ভর করে নিজেই হাঁটতে শুরু করলেন ওই অসুস্থ বৃদ্ধা। গ্রিন বিল্ডিংয়ের সিঁড়িতে পৌঁছানোর পর আনা হয় হুইল চেয়ার।

ওই ১০২ অ্যাম্বুল্যান্সের চালক জানিয়েছেন, নিয়ম অনুযায়ী করোনা আক্রান্ত রোগীর জন্য স্বাস্থ্যভবন থেকে ১০২ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে। এরপর ওই রোগীকে কলকাতা মেডিক্যালে পাঠানো হয়। সেই নির্দেশেই পেয়ে ওই বৃদ্ধাকে কলকাতা মেডিক্য়ালে নিয়ে আসা হয়। কিন্তু এমার্জেন্সিতে ভর্তি না নিয়ে কর্মরত চিকিৎসক রিপোর্ট দেখতে চান। ‘আমরা জানাই স্বাস্থ্যভবন আমাদের মেসেজ করে এখানে আনতে বলেছে। আপানাদের কাছে মেসেজ করে দিয়েছে। কিন্তু ওই চিকিৎসক ভর্তি নিতে রাজি হননি। প্রায় সোয়া একঘণ্টা অ্যাম্বুল্য়ান্সে বসেই শ্বাসকষ্টে ভুগছিলেন ওই মহিলা’।

RELATED Articles

Leave a Comment