অভিযোগ নিতে নারাজ পুলিশ, ভাইয়ের হাতে অত্যাচারিত সমকামী আন্দোলনের অন্যতম পুরোধা যুবকের পাশে দাঁড়ালেন দেব

বলিউডে সোনু সুদ আর বাংলাতে দেব! দুজনেই এই করোনা কালে সুপারহিরো। ধন্য ধন্য করছেন এই দুই নায়ককে সকলে। যেভাবে সাধারণ মানুষের বিপদে পাশে এসে দাঁড়াচ্ছে এই দুই তারকা তা রীতিমতো প্রশংসনীয়।

ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের মানবদরদী রূপ আর একবার প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার ও শুক্রবার বাংলায় দুদিন টোটাল লকডাউন ছিল। এরমধ্যে বৃহস্পতিবার মুচিপাড়ার বাসিন্দা অভিষেক কর নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন যে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তাকে ও তার মাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন তারই ভাই। এমনকি তার ভাই রীতিমতো মারধর করেছেন তাদেরকে।

গোটা ঘটনাটি নিয়ে স্থানীয় থানায় এফআইআর দায়ের করতে গেলে অভিযোগ তো নেওয়া হয়ই নি উপরন্তু পুলিশ অত্যন্ত খারাপ ব্যবহার করে অভিষেকের সঙ্গে। গোটা ঘটনাটি নিয়ে ফেসবুকে লাইভ করেন অভিষেক। এমনিতেই অভিষেক সোশ্যাল মিডিয়ায় ভালোই পরিচিত কারণ তিনি রাজ্যের সমকামী আন্দোলনের সঙ্গে যুক্ত। বিষয়টি দেবের নজরে আনেন তার ভক্তরা।

দেব খবর পাওয়া মাত্রই অভিষেকের ফোন নম্বর চান এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর তিনি কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং গোটা ঘটনাটি খতিয়ে দেখতে অনুরোধ জানান। দেবের হস্তক্ষেপে পুলিশ স্বতঃপ্রণোদিত নিয়ে অভিষেকের সাথে যোগাযোগ করে এবং অভিযোগ গ্রহণ করে। তবে এফআইআর নয়, তার ভাইয়ের বিরুদ্ধে মুচি পাড়া থানার পুলিশ জিডি গ্রহণ করেছে।

গোটা ঘটনা অত্যন্ত আবেগবিহ্বল হয়ে পড়েছেন অভিষেক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর উত্তীর্ণ অভিষেক দীর্ঘদিন ধরে সমকামী আন্দোলনের সঙ্গে যুক্ত, তিনি অভিনয় জগতেও নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। দেবকে কী বলে ধন্যবাদ জানাবেন তা এখন বুঝতে পারছেন না অভিষেক। দেব নিজে তাদের খোঁজ নিয়েছেন যে তারা ঠিক আছেন কিনা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন যে, “ফের প্রমাণ হয়ে গেল সোশ্যাল মিডিয়াকে কাজে লাগালে এটা সঠিক কাজের জন্য ব্যবহৃত হতে পারে।”

RELATED Articles

Leave a Comment