মিলছে না মুদ্রা লোনের সুবিধা? অভিযোগ জানাতে ফোন করুন এই নাম্বারে। পেতে পারেন ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন!

সাল ২০১৫ তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর জন্য চালু করেছিলেন মুদ্রা যোজনা। গরিব মানুষদের সুবিধার প্রতি খেয়াল রেখে প্রধানমন্ত্রী এই এই মুদ্রা যোজনাটির প্রচলন করেন। এর পিছনে উদ্দেশ্য ছিল বেসরকারি হোক কিংবা ছোট কারখানাগুলি তাঁদের ব্যবসার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত এই যোজনার মাধ্যমে ঋণ নিতে পারবে। নরেন্দ্র মোদী দ্বারা চালু করা এই প্রকল্পের দরুন কোনও ব্যবসা ক্ষুদ্র থেকে বড় করতে গেলেও ব্যাঙ্কের মাধ্যমে এর জন্য লোন মিলতো ১০ লক্ষ টাকা পর্যন্ত। আর এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব সহজেই এক ঘণ্টার মধ্যে দশ হাজার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারতেন।

এই প্রকল্পের আওতায় তিন ধরনের লোন রাখা হয়েছিল যেগুলি ছিল শিশু লোন, কিশোর লোন ও তরুণ লোন। শিশু লোনের মাধ্যমে যদি কেউ ব্যবসা শুরু করতে চান তাহলে সেখানে মিলত ৫০ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়ার সুবিধা।

কিশোর লোনের দরুন আপনার নিজস্ব যে ব্যবসা থেকে রয়েছে সেটিকে ভালো করে প্রতিষ্ঠা করতে পারবেন এবং এর দরুন ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। আর এক্ষেত্রে লোন নেওয়ার পরে সুদের হারও অনেক কম ছিল যেখানে সুদের হার ছিল ১৪ থেকে ১৭ শতাংশ।

তরুণ লোনের ক্ষেত্রে কোনও ব্যক্তি ছোটখাটো ব্যবসা শুরু করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে তিনি এই তরুণ ঋণের ভিত্তিতে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে মনে রাখতে হবে এই ঋণ কৃষকদের জন্য নয়। এটা শুধুমাত্র ব্যবসা করার জন্যই। ছোট কারখানা ও দোকান থেকে ফল ও আনাজ বিক্রি সবেই এই ঋণ মেলে। এমন কী বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য গাড়িও কেনা যায়। আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
এই লোনের জন্য যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আবেদন করা যায়।এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে কেন্দ্রীয় সরকারের http://www.mudra.org.in ওয়েবসাইটে যেতে পারেন। সেখানেই পেয়ে যাবেন এই ঋণের জন্য আপনাকে নাগরিক পরিচয়পত্র, স্থায়ী ঠিকানার প্রমাণ ছাড়া আর কী কী নথি জমা দিতে হবে। জানতে পারবেন সব প্রশ্নের উত্তর। এক্ষেত্রে যদি লোন না পান তাহলে আপনি অভিযোগ করতে পারেন এই নম্বর গুলিতে….

• ন্যাশনালঃ 18001801111/ 1800110001
•পশ্চিমবঙ্গঃ 18003453344
• বিহারঃ 18003456195
• ঝাড়খন্ডঃ 18003456576
• উত্তরাখান্ডঃ 18001804167
• হারিয়ানাঃ 18001802222
• মহারাষ্ট্রঃ 18001022636
• মধ্যপ্রদেশঃ 18002334035
• রাজস্থানঃ 18001806546
• হিমাচল প্রদেশঃ 18001802222
• উত্তর প্রদেশঃ 18001027788
• ছত্রিশগড়ঃ 18002334358

RELATED Articles

Leave a Comment