সাতসকালেই টলিউডে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন পরিচালক রাজ চক্রবর্তীর(Raj Chakraborty) বাবা। বিগত কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালকের বাবা।
জানা যাচ্ছে আজ সকালে তাঁর জীবনাবসান হয়েছে। অন্যদিকে করোনা(Corona Virus) আক্রান্ত রাজ চক্রবর্তী কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে বাবাকে শেষবারের মতো দেখতে পাবেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছে সংশয়।
রাজ নিজে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আজ তার দ্বিতীয়বারের জন্য কোভিড পরীক্ষার ফলাফল আসার কথা। রাজ নিজে কোভিড পজিটিভ হলেও শুভশ্রী(Subhashree Gangopadhyay) সহ পরিবারের বাকিরা করোনা আক্রান্ত হননি।
আবার অন্যদিকে কিছুদিনের মধ্যেই রাজ-শুভশ্রীর সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে ফলে বর্তমানে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় পরিবার। তাদের শুভানুধ্যায়ীরা যথাসম্ভব বর্তমানে তাদের পাশে থাকার চেষ্টা করছেন। ভক্তরাও নিজেদের ভালোবাসা দিয়ে আশ্বস্ত করেছেন এই তারকা জুটিকে।






