একজন নয় বরং দু-জন নয়া ফুটবলার আজ ঘোষণা হতে চলেছে ইস্টবেঙ্গলে।

গত ৪ তারিখই হাওকিপকে সই করানোর খবর মিলেছে কোয়েস ইস্টবেঙ্গলের তরফ হতে। আজ ফের থাকছে লাল হলুদ সমর্থকদের জন্য নয়া চকম।

 

ইতিমধ্যেই কোয়েস ইস্টবেঙ্গলের তরফ হতে তাদের ফেসবুকের অফিসিয়াল পেজে জানানো হয়েছে যে আজ আরও দুই ফুটবলারের সই এর খবর আসছে। এই দুই জন কারা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷

কোয়েস ইস্টবেঙ্গলের তরফে আরও ক্লু দেওয়া হয়েছে যে প্রথম জন ফুটবলারের বাড়ি যেখানে সেখানে ফুচকা ‘পানি পুরি ‘ নামে জানা যায়৷ এবং অপরজন ফুটবলার যেই স্থানের সেখানে চির সবুজ তরণ্য। আপাতত ময়দানে যে দুই নাম উঠে এসেছে সেই দুজনের নাম হলো অাম্ভেদকর এবং পিন্টু মাহাতো। তবে অফিসিয়ালি চূড়ান্ত ভাবে কাদের নাম ঘোষণা হতে চলেছে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়ের।

আরও অন্যান্য খবর