সিএসকে-তে নিজের উত্তরসূরি নিয়ে ভাবেন ধোনি, দাবি ডোয়েন ব্রাভোর

যা পরিস্থিতি, তাতে সম্ভবত এই মরশুমই শেষবারের মত আইপিএল খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। সিএসকে-এর অধিনায়ক হিসেবে এই ফ্র‍্যাঞ্চাইজিকে একাধিকবার সাফল্য এনে দিয়েছেন। কিন্তু তার বিদায়ের পর কে চেন্নাইয়ের হাল সামলাবে? এই নিয়ে ধোনি সর্বক্ষণ চিন্তা করে যান, এমনটাই জানালেন সিএসকে-এর অন্যতম তারকা ডোয়েন ব্রাভো।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এই বিষয়ে ব্রাভো বলেন, “আমি জানি বিগত কিছু সময় ধরে ওর মনে এই চিন্তা ঘুরছে। আমাদের সকলকেই একটি সময়ের পর সরে দাড়াতে হবে। এটি শুধু সময়ের অপেক্ষা যে ধোনি তার দায়িত্ব সপে দেবেন রায়না কিংবা কোনও কমবয়সী ক্রিকেটারের হাতে।”

এই বছর বেশ ভালো দল গড়েছে চেন্নাই সুপার কিংস।এই প্রসঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার বলেন, “আমাদের খুবই প্রতিভাবান একটি স্কোয়াড রয়েছে, অভিজ্ঞতায় ভরপুর এবং এমন ম্যানেজমেন্ট যারা শান্ত আর পাশাপাশি আমাদের কর্তৃপক্ষ। এই সকল বিষয়ই সিএসকে-কে অন্যতম সফল।ফ্র‍্যাঞ্চাইজি হিসেবে গড়ে তুলেছে।”

আরও অন্যান্য খবর