জঙ্গি তানিয়া পারভিনের বিরুদ্ধে ৭৫০ পাতার দীর্ঘ চার্জশিট (Long Charge Sheet) জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (National Investigation Agency)। জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) সঙ্গে রয়েছে। জঙ্গি তানিয়া পারভিনের (Tania Parveen) বিরুদ্ধে অভিযোগ এমনটাই।
তানিয়া পরভিনের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ওঠা আরও অভিযোগ গুলি হল লস্কর-ই-তৈবার হয়ে জঙ্গি কার্যকলাপ চালানো, লস্কর জঙ্গিদের সাহায্য করা, কাশ্মীরের লস্কর জঙ্গি আলতাফ আহমেদের সঙ্গে যোগ থাকার অভিযোগ আনা হয়েছে।
শুধু এখানেই শেষ নয়। এই মহিলা জঙ্গির বিরুদ্ধে আরও অভিযোগ পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়ার জঙ্গিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তার। যা উল্লেখ করা হয়েছে ওই ৭৫০ পাতার চার্জশিটে, এই বছরের মার্চ মাসে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে গ্রেফতার করা হয় তানিয়া পরভিনকে। তার বিরুদ্ধে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁদের ফাঁদে ফেলে গোপন তথ্য জেনে নেওয়ার চেষ্টা করারও অভিযোগ রয়েছে। তার সঙ্গে পাক জঙ্গিদের(Pakistani Terrorist) সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি এসটিএফ-এর। সে ডার্ক ওয়েবের মাধ্যমে পাকিস্তানে লস্কর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত বলেও অভিযোগ।






