কেকেআর ভক্তদের জন্য বিশেষ বার্তা শাহরুখের

এই বছর নিজেদের সমর্থকদের ছেড়ে দুরে থাকবেন আইপিএল-এর ফ্র‍্যাঞ্চাইজিরা। ইডেনের গমগমে পরিবেশকে মিস করবে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়েরা, তাই যেন স্বাভাবিক। কিন্তু সমর্থকদের থেকে দুরে থাকলেও তাদের প্রতি বিশেষ বার্তা দিলেন খোদ কেকেআর-এর সহ মালিক শাহরুখ খান।

নিজের সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের প্রবল ঝড় বা তুফানের সাথে তুলনা করেছেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় তিনি সমর্থকদের কাছে আর্জি রাখেন যাতে নিজেদের বাড়ি থেকে নাইটদের জন্য সমর্থন যেন করতে বলেছেন বলিউডের বাদশা।

আর সেই বার্তায় একটি বিশেষ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন শাহরুখ। #TuFanNahiToofanHain এই হ্যাশট্যাগের মাধ্যমে সমর্থকদের উচ্ছ্বসিত করলেন শাহরুখ।

আরও অন্যান্য খবর