দলের হয়ে ভালো কাজ করলেই বখাটে ছেলেদের চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর৷

দলের হয়ে ভালো কাজ করলে তিনি বখাটেদেরও চাকরি দিয়ে দেবেন। উত্তর ২৪ পরগনার বীজপুরের সভা থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

গতকাল বীজপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী তাঁর দলের সমস্ত নেতাদের নির্দেশ দেন যে সমস্ত বখাটেদের বায়োডাটা সংগ্রহ করে তাঁর কাছে জমা দেওয়ার জন্য। দলের হয়ে ভালো কাজ করলে তিনি তাদের চাকরি দেবেন৷ দলের নেতা নেত্রীদের নিকট মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ যে গরিব ছেলে মেয়েদের দিয়েই দলের কাজ করাতে হবে৷ আর এদের মধ্যে যাদের চাকরির প্রয়োজন হবে তাদের চাকরি দেবেন মুখ্যমন্ত্রী।

বীজপুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে, তিনি যাদের প্রয়োজন তাদের পাশেই থাকেন৷ দরকারে তাদের চাকরিও দেন৷ শুধু তাই নয়, যারা মারা যান তাদের পরিবারেও চাকরির সুযোগ তিনি করে দেন৷ এদিন তিনি বলেন যে সন্দেশখালির ঘটনাতে মৃত দুই বিজেপি কর্মীর পরিবারকেও তিনি চাকরি দিতে রাজী৷

RELATED Articles

Leave a Comment