কিছু ঘটনা লজ্জায় মাথা হেঁট হতে বাধ্য করায়। মনুষ্যত্ব(humanity) নামতে নামতে কোথায় গিয়ে ঠেকেছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখায়। আর এবার এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটলো বাংলার বুকে। মেয়ের শাস্তি মাকে দিতে গ্রামের মোড়লের নিদানে বছর চুয়ান্নর প্রৌঢ়াকে গণধর্ষণ করল চার যুবক। আর এমনই নিকৃষ্টতম ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে(Vataar)।
সম্প্রতি গ্রামে নির্যাতিতা ওই মহিলার মেয়ের বিরুদ্ধে বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগ ওঠে। গ্রামের মোড়লরা নিদান দেন গ্রামছাড়া হতে হবে ওই মেয়েকে। নির্দেশ মেনে নিয়ে মেয়েকে অন্যত্র রেখে এসেছিল ওই বৃদ্ধা। কিন্তু কয়েকদিন আগে হঠাৎই গ্রামে জানাজানি হয় বাড়িতে ফিরেছে মহিলার মেয়ে। অভিযোগ উঠেছে, এরপরই গ্রামের মোড়লের নির্দেশে সোম মূর্মূ, মঙ্গল বেসরা সুনীল মান্ডি ও ডিঙ্গা মুর্মু নামে চার যুবক ওই বৃদ্ধার উপর অত্যাচার চালায়। শুধু তাই নয় চলে গণধর্ষণ(Gang Rape) ও যৌন নির্যাতন(Sexual abuse)।
পুলিশ জানিয়েছে, সালিশি সভায় গ্রামের মোড়লদের নিদানে গ্রাম ছাড়া হতে হয়েছিল তাঁর মেয়েকে। কিন্তু কিছু দিন আগে তাঁর মেয়ে অসুস্থ হওয়ায় তাঁকে বাড়ি ফেরানোর জন্য গ্রামের মোড়লদের কাছে অনুমতি ও নেন ওই প্রৌঢ়া। তারপরেও গ্রামের মোড়লদের নির্দেশে বৃদ্ধার উপর নিযার্তন চালানো হয় বলে অভিযোগ।
ভাতার থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ। অভিযুক্তদের বর্ধমান আদালতে তোলা হলে তাদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!