বাঙালি শিল্পীর অবাক করা প্রতিভা, তৈরি করলেন সুশান্ত সিং রাজপুতের অবিকল মোমের মূর্তি!

সুকান্তের হাতে স্থাপিত হলো সুশান্তের মূর্তি। আসানসোলে সুশান্ত ভক্তদের জন্য সুশান্তের মোমের পূর্ণ দৈর্ঘ্যের মূর্তি(Wax Idol) বানালেন শিল্পী সুকান্ত রায়(Sukant Roy)। গতকালই এই মূর্তি উন্মোচন করেন শিল্পী, যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলে। এ যে একেবারে হুবহু সুশান্ত সিং রাজপুত(Sushant Singh Rajput)! বাবার কাজে আপ্লুত মেয়েও। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তিন মাস কেটে গেলেও এখনও যে তিনি

বাঙালি শিল্পীর অবাক করা প্রতিভা, তৈরি করলেন সুশান্ত সিং রাজপুতের অবিকল মোমের মূর্তি!

এই পৃথিবীতে নেই একথা কেউই মানতে পারেন না। তাঁর সিনেমা, বিভিন্ন সাক্ষাতকারের ভিডিও ছবি দেখে আজ অনেকেই গোপনে কাঁদেন। সবই যে ভীষণ জীবন্ত। আসানসোলে সুশান্তের এই পূর্ণদৈর্ঘ্য মোমের মূর্তি দেখে নেটিজেনরা অত্যন্ত খুশি হয়েছেন। যেসকল সুশান্তের অনুরাগী আসানসোলে থাকেন তারা যে সুকান্ত বাবুর বাড়িতে ভিড় জমাবেন এ কথা বলাই বাহুল্য।

বাঙালি শিল্পীর অবাক করা প্রতিভা, তৈরি করলেন সুশান্ত সিং রাজপুতের অবিকল মোমের মূর্তি!

শিল্পী সুকান্ত রায়ের হাতের জাদুতেই যেন জীবন্ত হয়ে উঠলেন সুশান্ত। নিজের বাড়িতে যে মোমের মূর্তির মিউজিয়াম তিনি তৈরি করেছেন সেখানেই রেখেছেন সুশান্তের এই মূর্তিকে।তার এই মোমের মূর্তির মিউজিয়ামে আরো অনেক বিখ্যাত ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থাপন করা রয়েছে। তিনি যেন এক টুকরো মাদাম তুসো করে তুলেছেন আসানসোলের বুকে। অনুরাগীরা যাতে সুশান্তের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে পারেন সেইজন্য সেই মূর্তির পাশে একটি চেয়ারও রাখা হয়েছে।

বাঙালি শিল্পীর অবাক করা প্রতিভা, তৈরি করলেন সুশান্ত সিং রাজপুতের অবিকল মোমের মূর্তি!

তিনি আরো জানিয়েছেন, কেউ যদি সুশান্তের মূর্তি বানাতে চান তাহলে তিনি বানিয়ে দেবেন। একথা স্পষ্ট যে, আর কিছুদিনের মধ্যেই তারে মোমের মূর্তির মিউজিয়াম ভরে উঠবে লোকারণ্যে, প্রাণবন্ত সুশান্তকে একঝলক চোখের দেখা চাই তো!

RELATED Articles

Leave a Comment