বলিউডের সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে চলছে প্রবল জল ঘোলা। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী বর্তমানে মাদক যোগের অভিযোগে জেলবন্দি। রিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এই মামলার আঁচ পড়েছে পরিচালক প্রযোজক মহেশ ভাটের (Mahesh Bhatt) জীবনেও। নেটিজেনরা রীতিমতো ক্ষিপ্ত তার উপরে। তার জন্য ভুগতে হচ্ছে তার মেয়ে আলিয়া ভাটকেও (Alia Bhatt)। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে মহেশ পরিচালিত এবং আলিয়া-পুজা অভিনীত সড়ক ২।
গতকাল ছিল মহেশ ভাটের ৭২ তম জন্মদিন (Birthday)। বর্তমানে মাদকচক্র নিয়ে হৈচৈ ওঠায় মহেশ ভাট কিছুটা আড়ালে চলে গিয়েছেন। তাই প্রায় সকলের অজ্ঞাতসারেই তার ৭২ তম জন্মদিন পালন হয়েছে।জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানিয়ে আলিয়া এমন কিছু বার্তা লিখেছেন নেটিজেনদের মনে প্রশ্ন তুলেছে। ইনস্টাগ্রামে একটি পেন্সিল স্কেচে সিংহ ও ছোট্ট একটা মেয়ের ছবি পোস্ট করে বাবাকে শুভেচ্ছা জানান আলিয়া। এই সিংহটি আসলে লায়ন কিং সিনেমার মুফাসা (Mufasa)। আলিয়া মুখোশের সঙ্গে মহেশ ভাটের তুলনা করেছেন! ক্যাপশনে আলিয়া লিখেছেন, “নিজের ভিতরটা দেখো, তুমি মনে রেখো তুমি কে। নিজের মধ্যে তুমি অনেক এগিয়ে রয়েছ। তুমি অনেক ভালো মানুষ, আর কিছু বিশ্বাস করিনা।”
স্বাভাবিকভাবেই তার এই ছবি এবং ক্যাপশন দেখে যে রকম ক্ষিপ্ত সেরকমই হাস্যরসে মজেছেন নেটিজেনরা। লায়ন কিং এর মুফাসা চরিত্রটি একজন আদর্শবান, সৎ এবং প্রকৃত নেতৃত্ব গুণের অধিকারী এক সিংহ ছিল। নেটিজেনরা বলছেন, আলিয়া কি পাগল হয়ে গিয়েছেন যে তিনি মহেশ এর সঙ্গে মুফাসার তুলনা করছেন? মুফাসার গুণের ছিটেফোঁটা মহেশ এর মধ্যে নেই। এছাড়াও আলিয়া লিখেছেন তিনি অন্য কিছুতে বিশ্বাস করেন না অর্থাৎ একটি কথা স্পষ্ট যে তার বাবাকে নিয়ে যে হরেক রকমের তথ্য প্রকাশ্যে এসেছে তা তিনি কোনোভাবেই বিশ্বাস করেন না! যদিও নেটিজেনদের তাতে কিছু যায় আসছে না, তারা মহেশ- আলিয়াকে দ্বিগুণ উৎসাহে ট্রল করতে শুরু করেছেন।






