এবার লাল-হলুদের শর্টলিস্টে ঢুকল আর এক বিদেশীর নাম। তুরস্কের তারকা মিডফিল্ডার তথা গালাতাসারের প্রাক্তন ফুটবলার এমরে কোলাককে এবার টার্গেট করেছে ইস্টবেঙ্গল।
জানা গিয়েছে, ইতিমধ্যে কোলাকের খেলার ভিডিও দেখে নজর পড়েছে লাল-হলুদ ইনভেস্টরের, তারা চান এই খেলোয়াড়টিকে আনতে।
তুরস্কের হেভিওয়েট ক্লাব গালাতাসারে এবং স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ডেপোর্টিভো লা করুনাতে খেলেছেন এই মিডফিল্ডার। এছাড়া তুরস্কের জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন এবং যুবস্তরেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
তবে এই তারকা মিডফিল্ডারকে পেতে গেলে ইস্টবেঙ্গলকে খরচ করতে হবে প্রায় আট কোটি টাকা।






