একটা সময় ছিল যখন নায়ক-নায়িকাকে বলতেন, “তোমার জন্য আমি আকাশের চাঁদটা এনে দিতে পারি, তুমি খালি চেয়ে দেখো।” এবার কিন্তু পাকিস্তানের(Pakistan) এক যুবক এরকমই বললেন তার স্ত্রীকে এবং কাজে করেও দেখালেন!
সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুসারে প্রাপ্ত খবর অনুযায়ী, রাওয়ালপিন্ডির বাসিন্দা শোয়েব আহমেদ(Shoaib Ahmed) বিয়ের উপহার(Wedding Gift) হিসাবে নিজের স্ত্রীকে চাঁদের(Moon) একটি অংশ যার নাম বাষ্পের সমুদ্র কিনে দিয়েছেন!
চাঁদের জমি অত্যন্ত সস্তা কারণ এক একর চাঁদের জমির জন্য তাকে ৪৫ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৩০০ টাকার মত খরচা করতে হয়েছে। তিনি এই জমি কিনেছেন ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি সংস্থা থেকে। অল্প টাকায় কেনা জমিতে কী আসে যায় ভালোবাসাই তো আসল! নিজের স্ত্রীকে পুরো চাঁদ কিনে দিতে না পারেন চাঁদ কা টুকরা তো দিয়েছেন শোয়েব!
তবে পাকিস্তানের এই দম্পতি জানিয়েছেন তারা খুব শীঘ্রই চাঁদে যাবেন নিজেদের জমি দেখতে! যখন শোয়েব কে জিজ্ঞাসা করা হয় যে তাঁরা গ্যাস বা জল ছাড়া চাঁদে বাঁচবেন কী করে তখন শোয়েব যা উত্তর দেন তা শুনে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিজেনরা। শোয়েবের বক্তব্য, “কতজন তো এমনি বেঁচে থাকে । আমার না হয় কোন গ্যাস ছাড়াই বেঁচে নেব।” তার স্ত্রী এর উত্তর আরো আকর্ষণীয়, “প্রয়োজন পড়লে আমরা কাঠ জ্বেলে নেব।”
নিজেদের চোখে দেখুন তাদের সাক্ষাৎকারের অভিনব ভিডিও:
স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে গোটা ঘটনাটি নিয়ে হাসির রোল পড়ে গিয়েছে তবে মহিলারা কিন্তু বলছেন স্বামী হোক শোয়েবের মত! বিয়ের উপহার হবে তো এরকমই হওয়া উচিত। অন্যদিকে পুরুষরা বলছেন, শোয়েব তো তাদের কম্পিটিশনে ফেলে দিলেন। এখন তো সত্যিই প্রেমিকা থেকে বউ, সকলেই বলবেন, আমাকে চাঁদ এনে দাও। পুজোর উপহার হিসাবে আপনিও কি এক টুকরো জমি কিনবেন নাকি চাঁদে বউয়ের জন্য?





