বিশ্বখ্যাত সায়েন্স ফিকশন অবতার ছবির দ্বিতীয় ভাগের শুটিং শেষ, ঘোষণা করলেন পরিচালক জেমস ক্যামেরন

নীল রঙের সেই দৈত্যাকার মানুষের মতো প্রাণীগুলোকে মনে আছে? এক অন্য পৃথিবী তথা সায়েন্স ফিকশনের গল্প বলেছিল যে সিনেমা সেই অবতার (Avatar) সিনেমা কে ভারতীয় অত্যন্ত পছন্দ করেছিলেন। তাই এই ছবির সিক্যুয়ালগুলি (Sequels)কবে আসবে সেই নিয়ে বারংবার উঠেছিল প্রশ্ন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল এবং পরিচালক জেমস ক্যামেরন (James Cameron) জানিয়ে দিলেন যে অবতার ২ এর শুটিং শেষ হয়েছে।

জেমস ক্যামেরন সম্প্রতি টার্মিনেটর খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার এর সঙ্গে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এই ছবির দ্বিতীয় পর্বের শুটিং শেষ হয়ে গিয়েছে। এমনকি এই ছবির দ্বিতীয় পর্বের শুটিং এর কাজ নাকি ৯৫% শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

অন্যদিকে গত বছরই ডিজনি জানিয়ে দিয়েছিল যে অবতার ছবি সিরিজের মোট পাঁচটি ছবি তৈরি করা হবে। তার মধ্যে দ্বিতীয় পর্বের ছবির মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ১৬ইডিসেম্বর। দ্বিতীয় ছবি মুক্তি পাবে ২০২৪ সালের ২০শে ডিসেম্বর। চতুর্থ ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ১৮ই ডিসেম্বর। পঞ্চম ছবি মুক্তি পাবে ২০১৮ সালের ২২শে ডিসেম্বর।

অন্যদিকে এই সাক্ষাৎকারে ক্যামেরন জানিয়েছেন যে করোনার কারণে সাড়ে চার মাস প্রোডাকশনের কাজ বন্ধ ছিল আবার অন্যদিকে ছবি মুক্তির তারিখ আগে থেকে ঘোষণা হয়ে যাওয়ায় অনেকটাই চাপ বেড়ে গিয়েছিল। তবুও সকলের সহযোগিতায় দক্ষ হাতে শুটিং শেষ করা গিয়েছে এমনকি তিনি বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছেন ছবির তৃতীয় ভাগ এর বাকি থাকা শুটিংয়ের কাজ নিয়ে।

তাহলে যারা সায়েন্স ফিকশন ভালোবাসেন এবং অবতার সিনেমাটি বারংবার দেখেছেন তারা দিল থামকে বৈঠিয়ে, আসতে চলেছে অবতার ২!

RELATED Articles

Leave a Comment