তাঁকে ঘিরে বিতর্কের কমতি নেই। সর্বদাই তৃণমূলের সাংসদ এবং অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan) খবরের শিরোনামে থাকেন। সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে কটাক্ষ হোক কিংবা হালফ্যাশনের সাজগোজে ফটোশুট, সোশ্যাল মিডিয়ায় বরাবরই রানীর মত বিরাজ করেন নুসরাত। তবে সম্প্রতি যে বিষয়ে নুসরাত খবরের শিরোনামে উঠে আসছেন তা নতুন কিছু নয়।
ধর্ম পরিচয় মুসলিম (muslim) হওয়ার পরেও নিখিল জনকে বিয়ে করার পর হাতে শাঁখা পলা, কপালে ভরা সিঁদুর পরে এর আগে মৌলবাদীদের রোষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। এছাড়াও তাঁর দুর্গা পুজো উদ্বোধন করা, কালী পুজো তে অংশগ্রহণ করা এবং ইসকনের রথের উদ্বোধন করা নিয়ে বিতর্ক কম হয়নি। বারংবার তাকে অশ্লীল হুমকি এবং হিংসার মুখে পড়তে হয় এই ঘটনাগুলো নিয়ে।
Kolkata: TMC MP Nusrat Jahan participates in 'sindoor khela' with her husband Nikhil Jain at Chaltabagan Durga Puja Pandal. She says,"I'm God’s special child. I celebrate all festivals. I respect humanity&love more than anything. I am very happy,controversies don't matter to me." pic.twitter.com/siCCQCb7Q3
— ANI (@ANI) October 11, 2019
যদিও সে সব ঘটনাকে পাত্তা দেন না অভিনেত্রী এবং সম্প্রতি তিনি দুর্গা(Devi Durga) সাজে শাঁখা পলা, কপালে সিঁদুর পরে এবং হাতে ত্রিশূল নিয়ে স্বামীর সংস্থা রঙ্গোলির পক্ষ থেকে ফটোশুট করেছিলেন।যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
এরপরেই মুসলিম মৌলবাদীদের (Muslim fundamentalists) তোপের মুখে পড়েন নুসরাত। ইন্সটাগ্রাম এর কমেন্ট বক্স ভরে যায় তাদের ঘৃণ্য কমেন্টে। যেখানে নুসরাতকে জঘন্য ভাষায় অপমান করা হয়েছে সেই সঙ্গে তাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে! রইল সেরকম কিছু কমেন্ট এর নমুনা..


যদিও এই সাংসদ অভিনেত্রী এসব কে পাত্তা দিতে নারাজ এবং তিনি যে ধর্মনিরপেক্ষ তা বারংবার বোঝানোর চেষ্টা করেছেন এবং করে যাবেন বলেই জানিয়েছেন।





