সুশান্তের ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! প্রকাশ করলেও এইমসের বিশেষজ্ঞ দল

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে গোটা দেশ তোলপাড় চলছে বিগত তিনমাস ধরে। এই অস্বাভাবিক মৃত্যু মামলার জট এখন রীতিমতো এতটাই জড়িয়ে গিয়েছে যে গোটা তদন্তের অভিমুখ এখন ভিন্ন ভিন্ন দিকে ঘুরে গিয়েছে। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলার জট খুলতে এইমসের ফরেনসিক বিশেষজ্ঞ দলের শরণাপন্ন হয়েছিলেন। যে পরিস্থিতিতে সুশান্তের মৃত্যু হয়েছে তা যাচাই করে এক্সপার্ট ওপিনিয়ন জানতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই ফরেনসিক রিপোর্ট জমা দিল এই বিশেষজ্ঞ দল এবং তাতেই জানা গেল বিষক্রিয়ায় মৃত্যু হয়নি অভিনেতার!

এইমসের এই বিশেষজ্ঞ দল সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে ছিল এবং নতুন করে ভিসেরা রিপোর্ট তৈরির কাজ শুরু করেছিল। এই রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে এই বিশেষজ্ঞ দল এবং সিবিআই সেই রিপোর্ট খতিয়ে দেখছে যে কেন্দ্রীয় সংস্থা-এই মামলা আদতে খুন নাকি আত্মহত্যা ?

এইএমসের ফরেনসিক বিশেষজ্ঞ টিমের নেতৃত্বে ছিলেন সংস্থার ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান ডঃ সুধীর গুপ্তা। সোমবার নয়া দিল্লিতে সকাল ১১টায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের সঙ্গে ম্যারাথন বৈঠক হয় এইএমসের ফরেনসিক এক্সপার্টদের।

গত ৭ তারিখে সুশান্তের ভিসেরা পরীক্ষা দ্বিতীয়বারের জন্য করা হয়। সেই সময় অভিযোগ উঠেছিল যে সুশান্তের সংরক্ষিত ভিসেরার মাত্র কুড়ি শতাংশ পাঠানো হয়েছে এই বিশেষজ্ঞ টিম এর কাছে। এর আগে মুম্বাইয়ে কালিনা ল্যাবে সুশান্তের দেহের অর্গ্যান গুলির ভিসেরা পরীক্ষা হয়েছিল। মুম্বই পুলিশ সূত্রে খবর, সেই রিপোর্টে কোনওরকম অস্বাভাবিকতা উঠে আসেনি। ফলে এই কুড়ি শতাংশ দিয়েই পুনরায় রিপোর্ট তৈরি করা হয়েছে এবং তাতেই উঠে এসেছে যে সুশান্তের মৃত্যু কোনরকম বিষক্রিয়ায় হয়নি।

ফলে গোটা ঘটনা যে অন্য দিকে মোড় নিচ্ছে একথা বলাই বাহুল্য। সুশান্ত সিং রাজপুতকে কি সত্যিই খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন এই নিয়ে ফের উঠে গেল বড়োসড়ো প্রশ্ন।

আরও অন্যান্য খবর