“দেশের হয়ে প্রায় ৫০০ ম্যাচ খেলেছি, তরুণদের সাহায্য করতেই পারি”, সমালোচকদের জবাব সৌরভের

প্রায় সকলেরই জানা ২০১৯ আইপিএল মরসুমে দিল্লি ক্যাপিটালস দলের পরামর্শদাতা ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এই বছরের আইপিএলে তিনি দিল্লির সাথে যুক্ত নেই, তাও সমালোচকরা থামার নয়। গাঙ্গুলির সমালোচকরা দাবি করেছেন যে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসাবে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির অধিনায়ককে সহায়তা করেছিলেন, এটি স্বার্থ সংঘাত ও পক্ষপাতিত্ব।

দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২০ মরসুম শুরু করার আগে তরুণ অধিনায়ক শ্রেয়াস আইয়ার স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছিলেন যে, প্রধান কোচ রিকি পন্টিং এবং গাঙ্গুলি (তিনি ২০১৯ সালে দিল্লি দলের পরামর্শদাতা ছিলেন) তাকে আরও ভাল খেলোয়াড় এবং অধিনায়ক হতে সহায়তা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আইয়ারের এই মন্তব্যের জেরেই অনেক সমালোচক সৌরভের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ তোলেন।

কিন্তু সৌরভ তাঁর বিরুদ্ধে সমালোচনাকে স্টেপ আউট করে উড়িয়ে দিলেন ‘বাপি বাড়ি যা’ বলে। এই বিষয়ে সৌরভ বলেন, “আমি গত বছর তাকে (শ্রেয়াস আইয়ার) সাহায্য করেছি। আমি বোর্ডের প্রেসিডেন্ট হতে পারি, তবে ভুলে যাবেন না যে আমি ভারতের হয়ে ৫০০- এর মতো ম্যাচ খেলেছি, তাই আমি একজন তরুণ খেলোয়াড়ের সাথে কথা বলতে পারি এবং তাকে সহায়তা করতে পারি, সে শ্রেয়াস আইয়ার হোক বা বিরাট কোহলি। তারা যদি সহায়তা চান, আমি আছি।”

RELATED Articles

Leave a Comment