এখনও তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গ বাসী৷ এই মাসতো নয়ই, আগামী মাসের শুরুতেও বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে কীনা তা এখনও জানা সম্ভব হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষে। জানানো হয়েছে যে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের এক নিন্মচাপের জন্য দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দতাজনিত অস্বস্তি এবং ঘাটতি হবে বৃষ্টির। মুর্শিদাবাদ, মালদা প্রভৃতি জেলাগুলোতে বৃষ্টি ঘাটতির পরিমাণ বেশি হলেও পরে অবশ্য সেই ঘাটতি ফুরিয়ে যাবে বলে আশ্বাস মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে৷ এছাড়াও কিছুটা বৃষ্টি ঘাটতি থাকবে কলকাতা সহ দুই ২৪ পরগনাতেও।





