ফের সরকারি হাসপাতালে বহিরাগতদের হামলা। হেনস্তা করা হলো মহিলা সুপারকে।

এনআরএস কান্ডে প্রায় এক সপ্তাহ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রাজ্য জুড়ে চিকিৎসা ব্যবস্থা লাটে উঠেছিল৷ এরপর গত সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর স্বাভাবিক হয় চিকিৎসা পরিষেবা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এবারে ডাক্তারদের বা স্বাস্থ্য কর্মীদের হেনস্তার অভিযোগ এলে হেনস্তাকারীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে সরকার৷

 

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও ফের হেনস্তার মুখে হলদিয়া মুহকুমা হাসপাতালের মহিলা সুপার৷ সূত্রের খবর গতকাল সাপের কামরে আশঙ্কাজনক অবস্থায় অঞ্জলি প্রামাণিক নামে এক রোগীর মৃত্যু হলে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকেরা৷ অভিযোগ এরমধ্যেই হঠাৎই কিছু বহিরাগতরা এসে চড়াও হয় স্বাস্থ্য কর্মীদের ওপর৷ খবর পেয়ে সেই হাসপাতালের মহিলা সুপার সেখানে পৌঁছালে তাকেও সেই বহিরাগতরা হেনস্তা করে বলে অভিযোগ।

ঘটনায় সক্রিয়তা দেখিয়েছেন পুলিশ এবং কমব্যাট ফোর্স৷ ঘটনাস্থলে পৌঁছেই ধরপাকড় চালান তাঁরা৷ এখনও অবধি এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের খোঁজ চালানো হচ্ছে বলে জানান গিয়েছে৷

আরও অন্যান্য খবর