কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নেতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন যে, আর কোনো দুর্নীতি সহ্য করা হবেনা, কোনো সরকারি প্রকল্প থেকে খাওয়া যাবেনা কাটমানি। তিনি আরও বলেন যে, যারা আগে কাটমানি নিয়েছেন তারা যেন তা ফেরত দিয়ে দেন৷ মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই গতকাল মালদা থেকে গ্রেফতার হন রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তণ প্রধাণ সুকেশ যাদব। এরপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আজ ফের দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন আরও এক তৃণমূল নেতা।






