রণক্ষেত্র ভাটপাড়া কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তোপ দাগলেন মুকুল রায়।

আজ সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া। চলছিল মুড়িমুরকির ন্যায় বোমাবাজি। লোকসভা নির্বাচনের পূর্বে থেকেই উত্তপ্ত ভাটপাড়া৷ নির্বাচনের পরও একাধিকবার ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে ভাটপাড়ায়। আজ সকাল থেকেই সেই একই চিত্র ফের উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়।

আজ বৃহস্পতিবারই সেখানে উদ্বোধন হওয়ার কথা ছিল নতুন থানার। তার আগেই আজ সকালে হঠাৎই এক দোতালা বাড়ির ছাদ থেকে শুরু হয় মুড়িমুরকির ন্যায় বোমাবাজি। সূত্রের খবর এই বোমাবাজিতে আহত হয়েছেন বেশ অনেকজন৷

 

দেখতে দেখতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং কামব্যাট ফোর্স৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে শূন্যে ১০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। গুলি চালায় দুষ্কৃতিরাও। আর দুপক্ষের এই গুলির মাঝেই প্রাণ হারান দুই ব্যাক্তি সন্তোষ সাউ এবং রামবাবু সাউ। তবে কাদের গুলিতে তাদের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। অপরদিকে পরিস্থিতি বেগতিক বুঝে দুপুরেই তড়িঘড়ি নবান্নে মিটিং ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে নির্দেশ দেন যেকোনো দল নির্বিশেষে দুষ্কৃতিদের পাকরাও করতে এবং কঠিন শাস্তি দিতে।

এমতাবস্থায় ভাটপাড়ায় বারবার এই সংঘর্ষের দরুন সেখানকার সাধারণ মানুষরা প্রশাসনকে দায়ী করলেও। বিজেপি নেতা মুকুল রায় করে বসেন এক বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন যে, ভাটপাড়ায় গুলির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়েছেন৷ তাঁর প্ররোচনাতেই এখনও অশান্তি অব্যাহত ভাটপাড়াতে। যদিও মুখ্যমন্ত্রীর কথায় ভাটপাড়ায় অশান্তি ছড়াচ্ছেন মূলত বহিরাগতরাই।

আরও অন্যান্য খবর