বিজেপির নবান্ন অভিযানে চূড়ান্ত বর্বরতা পুলিশের! প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় তিলোত্তমায় মোমবাতি মিছিল!

বঙ্গ রাজনীতিতে এখন সব থেকে বড় খবর বিজেপির (BJP) নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে ওঠা বিতর্ক গুলো। অস্ত্র উদ্ধার, জলে রাসায়নিক মিশিয়ে বিজেপি বাহিনীর ওপর জল কামান দাগা থেকে শুরু করে শিখের পাগড়ী খোলা একের পর এক বিতর্ক। বৃহস্পতিবার নবান্ন অভিযান-এ কড়া পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি বাহিনী। আর তাই যথারীতি ক্রুদ্ধ পদ্মশিবির।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে কলকাতা ও হাওড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করলে পালটা লাঠি চালায় পুলিশ। ছোড়ে কাঁদানে গ্যাস। পুলিশের অভিযোগ, তাদের লক্ষ্য করে বোমা ছুড়েছেন বিজেপি কর্মীরা। সেই অভিযোগ মানতে নারাজ পুলিশ।

আর তাই পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় মোমবাতি মিছিলের আয়োজন করে রাজ্যের প্রধান বিরোধী দল। বিজেপি। এই প্রতিবাদী মিছিলের নেতৃত্বে ছিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির রাজ্য সদর দফতর থেকে মিছিল পৌঁছয় মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। বিজেপির দাবি, অন্ধকারাচ্ছন্ন প্রশাসনকে আলো দেখাতে এই উদ্যোগ।

শুক্রবার সন্ধ্যায় মুরলিধর সেন স্ট্রিটে বিজেপির রাজ্য সদর দফতর থেকে বের হয় মিছিল। মিছিলেন সামনে ছিলেন দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা। বিজেপির মিছিল ঘিরে ছিল আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা। মিছিলে হাঁটতে হাঁটতে দিলীপবাবু বলেন, গতকাল যে ভাবে বিজেপি কর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে তা অত্যন্ত লজ্জার। তাই আমরা পুলিশকে আলোর পথ দেখাতে এই মিছিল বার করেছি।

RELATED Articles