কাটমানি ফেরত দিতে পারবেননা। পলাতক তৃণমূলের কাউন্সিলর।

কয়েকদিন আগেই দলের নেতা নেত্রীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভয়েই এবারে পালালেন তৃণমূলের প্রাক্তন এক কাউন্সিলর।

ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। জানা যায়, সরকারি প্রকল্পের নাম করে কাটমানি নিয়েছেন তিনি। এরপর উন্নয়নের কোনো কাজতো করেনইনি, উল্টে কাটমানি ফেরত না দিয়ে তিনি নিজের তাঁর বাসস্থান ছেড়ে পালিয়ে গিয়েছেন। অভিযুক্ত কাউন্সিলরের নাম নীতা হাঁসদা৷

 

সূত্রের খবর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বালুরঘাটের ১৫ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নীতা হাঁসদা এলাকার অনেক বাসিন্দাদের থেকেই কাটমানি নেন কিন্তু এরপর দীর্ঘ দিন হয়ে গেলেও সেই ঘর আর না মেলায় অতিষ্ঠ হয়ে তাঁর বাড়িতে চড়াও হন এলাকাবাসীরা৷ কিন্তু দেখা যায় যে নিজের ভাড়া বাড়ির দরজায় তালা মেরে পালিয়েছেন তিনি। তাঁর প্রতিবেশীর বক্তব্য, নীতা হাঁসদা মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরত দেওয়ার নির্দেশের পরই সমস্ত টাকা নিয়ে পালিয়ে গিয়েছে।

শেষ অবধি উপায় না পেয়ে বালুরঘাট থাকান সেই পলাতক কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সেখানকার প্রতারণার শিকার মানুষেরা৷ এখন দেখার বিষয় যে, ব্যাপারটিতে পুলিশ কতোটা সক্রিয়তা দেখায়।

আরও অন্যান্য খবর