উত্তপ্ত মথুরাপুর। মৃত দুই ব্যক্তি।

রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভাটপাড়ায় উত্তেজনার পরিবেশ, তারমধ্যেই এবারে উত্তপ্ত হয়ে উঠলো মথুরাপুর৷ চললো গুলি সঙ্গে বোমাবাজিও।

সূত্রের খবর, গতকাল হঠাৎই মথুরাপুরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুই জন দুষ্কৃতি৷ এরপরই গুলির পাল্টা চলে বোমা৷ তবে বোমা কারা ফাটিয়েছে তা এখনও জানা যায়নি৷ এরপর স্থানীয়রা দুষ্কৃতিদের ধরতে তাদের পেছন গেলে দেখতে পান যে সেই বোমের আঘাতে মারা গেছে দুই দুষ্কৃতি। যাকে গুলি করা হয়েছে তার নাম রমজান মোল্লা।

 

তবে কি কারণে এই খুনের চেষ্টা তা এখনও জানা যায়নি। রাজনৈতিক নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা থেকে এই খুনের চেষ্টা? তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা৷ আপাতত এটিকে ব্যক্তিগত শত্রুতারই নাম দিচ্ছেন তারা। পুলিশ সূত্রে খবর যে এই রমজান মোল্লার সঙ্গে উত্তেজনা ছিল নজরুল মোল্লা নামে এক ব্যক্তির। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন সেই নজরুক মোল্লা। এরপরই হয় এই খুনের চেষ্টা। তাই নজরুল মোল্লা রয়েছেন পুলিশের সন্দেহের তালিকায়। তবে দুষ্কৃতিদের গুলির বিরুদ্ধে বোমাবাজি কে করেছেন তা এখনও জানা যায়নি৷

আরও অন্যান্য খবর