কাটমানি নিয়ে আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা৷ এদিন বিধানসভায় কাটমানির কথা তোলেন বিধায়ক আলি ইমরান। এরপরই বিরোধীরা কাটমানি ফেরতের জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেন৷
দেখা যায় যে, বিধানসভা ছেড়ে উঠে আসেন বাম এবং কংগ্রেস নেতারা৷ এরপর ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা৷ আর তাতেই লেখা ছিল “Cut money মানে CM”।
বিরোধীরা আজ এই দাবী নিয়েই বিক্ষোভ করেন যে, কাটমানির শুধু ২৫ শতাংশই ফেরত দিলে হবেনা। নীচু তলায় ২৫ শতাংয় ছাড়াও, উপরতলার লোকজন যে ৭৫ শতাংশ নিয়ে রেখেছেন তাও ফেরত দিতে হবে৷ কাটমানি নিয়ে সরকারের নিকট শ্বেতপত্র প্রকাশের দাবীও এদিন তোলেন বিরোধীরা।