এবার ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হল দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে। বুধবার রাত থেকে প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে ভারতের দক্ষিণের একাধিক রাজ্য। তেলেঙ্গানা ও মহারাষ্ট্র মিলিয়ে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে এই ভয়াল বর্ষায়। হাজার হাজার মানুষকে ঘর ছেড়ে অন্য নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হচ্ছে। জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি থেকে মানুষ সকলেই। বুধবার রাতেই প্রবল বর্ষণে তেলেঙ্গানায় মৃত্যু হয় ১১ জনের।
গতকাল থেকেই মিলছে দক্ষিণের ভয়াল পরিস্থিতির খবর। সবথেকে বিপদগ্রস্ত তেলেঙ্গানা সেখানে এখনো পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও জানিয়েছেন, এই ঝোড়ো তাণ্ডবের জন্য এখনো পর্যন্ত তেলেঙ্গানায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে পরিস্থিতি সামলাতে সেনাকে আগে থেকেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উড়িষ্যা উপকূল জুড়ে প্রবল বর্ষণের কারণে দক্ষিণ ভারতের এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এর সবথেকে প্রভাব পড়েছে তেলেঙ্গানায়। জানা যাচ্ছে যে এই নিম্নচাপ এবার উত্তর-পশ্চিম দিক ধরে এগোতে শুরু করবে ফলে খুব শীঘ্রই গুজরাতে শুরু হবে বর্ষণ।






