ওড়িশায় ট্রেনের ইঞ্জিনে আগুন। মৃত ৩।

গতকাল বিকেলে হঠাৎই দুর্ঘটনাগ্রস্থ হয় হাওড়া – জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস। এরপরই ট্রেনটির ইঞ্জিনে আগুন লেগে যায়। দুর্ঘটনার কবলে পরে মৃত্যু তিন জনের।

 

গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ওড়িশার সিঙ্গাপুর রোড এবং কেটগুডার মধ্যবর্তী এলাকায়। সেসময় সেই স্থানটিতে রেলের রিপেয়ারিং কাজ চলছিল৷ হঠাৎ সমলেশ্বরী এক্সপ্রেস সেখানে চলে আসে। রিপেয়ারিং এর কাজে প্রয়োজন একটি রেলের টাওয়ার কারের সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনটির ইঞ্জিনটির। আর তাতেই ইঞ্জিনটিতে আগুন ধরে যায়। সেই আগুনেই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে রেল সূত্রে।

ইঞ্জিনের সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনাগ্রস্থ হয় ট্রেনটির এক লাগেজ ভ্যান এবং জেনারেল বগি সহ মোট দুটি কামরা। তবে যাত্রীরা সুরক্ষিত আছেন বলেই জানা গিয়েছে৷ রেল সূত্রে খবর মৃত তিন জনই রেল কর্মী৷ ঘটনাস্থলে পরিদর্শনে যান রেলের উচ্চপদস্থ কর্তারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর