তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের তোষণ নীতি নিয়ে নানান অভিযোগ করে এসেছে বিজেপি। এবারে সেই একই সুরে সুর মিলিয়ে কংগ্রেস এবং সিপিএম নেতারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনলেন সাম্প্রদায়িক রাজনীতি করার।
গতকাল বিধানসভার অধিবেশনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিজেপির সুরে সুর মিলিয়ে বলেন যে, ,”ইনশাল্লাহ যত বেড়েছে, রামনবমীর বীজ তলায় তলায় আরও বেড়েছে”। বলা বাহুল্য এই কথায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেছেন সুজন চক্রবর্তী। যদিও এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।






