নববধূ সাজে দেবলীনা কুমার, তবে কি উত্তম কুমারের নাতবৌ হয়েই গেলেন নাকি?

টলিউড ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজের একটা জায়গা করে নিয়েছেন দেবলীনা কুমার। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় প্রেমিকা এবং ও হবু বৌ পরিচয় ছাড়াও তিনি যে একজন ভালো অভিনেত্রী এবং সুনর্তকী তা তিনি বারবার প্রমাণ করেছেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় তিনি নব বধূ সাজে ফটো পোস্ট করতেই তৈরি হলো জল্পনা, তবে কি এই লকডাউন পিরিয়ডে বিয়েটা করেই ফেলেছেন দেবলীনা ও গৌরব?

ছবিতে দেখা যাচ্ছে নায়িকার পরনে টুকটুকে লাল শাড়ি, সবুজ থ্রিকোয়ার্টর ব্লাউজ,কপালে টিপ, সিঁথিতে চওড়া সিঁদুর । হাতে পুজোর ডালা। এই ছবি দেবলীনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তৈরি হয় জল্পনা।

পরে জানা যায় আসল সত্যিটা কী। সামনে পুজো তাই পুজো স্পেশাল ফটোশুটে বাঙালি বধূ সেজেছেন দেবলীনা। আর এই বধূ সাজেই পুরুষের মনে ঝড় তুলে দিলেন হামি সিনেমার অভিনেত্রী। দেখে নিন তার সেই মন মাতানো লাস্যময়ী ছবিটি…

লকডাউন শুরুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় দেবলীনা। কখনো শরীরচর্চার ভিডিও আবার কখনো বিভিন্ন কায়দার ফটোশুট, ভক্তদের কখনোই নিরাশ করেননি উত্তম কুমারের হবু বউ। লকডাউন এর কারণে আপাতত বিয়ের স্থগিত হয়েছে তবে তাতে কুছ পরোয়া নেহি এই যুগলের। একসঙ্গে ঘোরা ফেরা সবই করছেন।

এছাড়াও সম্প্রতি দেবলীনা সংবাদ শিরোনামে আছেন অন্য কারণে। চলতি বছরের মার্চ মাসে র্যাপ গায়ক বাদশার তৈরি গেন্দা ফুল গানটি নিয়ে প্রবল সমালোচনা হলেও বর্তমানে সেই গানের একটি আপডেটেড ভার্সন বেরিয়েছে যেখানে গেন্দা ফুলের আসল গায়ক এবং লেখক রতন কাহার স্বয়ং উপস্থিত রয়েছেন। এই ভিডিওতেই নেচেছেন দেবলীনা এবং তার সেই সেক্সি নাচ আগুন জ্বালিয়েছে পর্দায়।সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন ইমন চক্রবর্তী এবং তবলা হাতে নিজের প্রতিভা প্রদর্শন করেছেন বিক্রম ঘোষ।

RELATED Articles