শিক্ষক-ছাত্রীর প্রেমের কাহিনী দেখিয়ে ‘মোহর’ হল প্রথম, রানীমা চলে গেলেন পিছনে!

শেষরক্ষা হল না, টিআরপি চার্টে হ্যাটট্রিক হল না রানীমার। রানীমাকে পিছনে ফেলে টিআরপিতে ফার্স্ট হল মোহর। শঙ্খ স্যারকে বিয়ের পর মেয়ের কপাল খুলে গেল বলতে হবে!তবে রানীমার একনিষ্ঠ ভক্তরা এখন কপাল চাপড়াচ্ছে, ইস এই সপ্তাহে ফার্স্ট হলেই রানী রাসমণি টানা তিন সপ্তাহ ধরে টিআরপি চার্টে প্রথম হতেন এবং হ্যাটট্রিকটা করে ফেলতেন।

তবে মোহর সবাইকে চমকে দিয়ে টিআরপি চার্টে একদম প্রথম স্থান দখল করেছে এই সপ্তাহে। তার প্রাপ্ত রেটিং ১০.৬। রানীমা পেয়েছেন ১০। তৃতীয় হয়েছে সাঁঝের বাতি, ৯.৭ পয়েন্ট। খড়কুটো চতুর্থ স্থানে, ৯.২। পঞ্চম স্থানে শ্রীময়ী, ৮.৭।

শ্রীময়ীর র্যাঙ্কিং অনেকটাই পিছিয়েছে। কৃষ্ণকলি ও পিছোতে পিছোতে অনেকটাই পিছনে চলে গেছে। ৮.৫ পয়েন্ট নিয়ে কৃষ্ণকলি এখন ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অনেকদিন পর লড়াইয়ে ফিরছে ফিরকি। ৬.২ রেটিং নিয়ে সে দশম স্থান দখল করেছে।

বাকি কোন সিরিয়াল কেমন ফলাফল পড়েছে তা দেখে নিন চার্ট থেকে।

শিক্ষক-ছাত্রীর প্রেমের কাহিনী দেখিয়ে 'মোহর' হল প্রথম, রানীমা চলে গেলেন পিছনে!
Credit: Anandabazar

RELATED Articles