ভয়ঙ্কর জলকষ্টে ভুগছে দক্ষিণ দিনাজপুর। চললো সড়ক অবরোধ।

এবারে পশ্চিমবঙ্গেও দেখা দিল জলকষ্ট৷ নিদারুণ জলকষ্টে ভুগছেন দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অংশের সাধারণ মানুষ৷ আর তা নিয়ে প্রশাসনের বিশেষ মাথা ব্যাথা নেই বলেই অভিযোগ সেখানকার স্থানীয়দের৷

 

দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর এলাকার বাসিন্দারা ভুগছেন প্রচন্ড জলকষ্টে। জল স্তর অনেক নীচে নেমে যাওয়ায় এলাকার সমস্ত টিউবওয়েল বিকট হয়ে পরেছে৷ সরকারি যে দুটি ট্যাপ কল ভরসা ছিল তাও বিকল হয়ে রয়েছিল দুদিন ধরে। এই সমস্যা মেটাতে সরকারের তরফে যে পিএইচই জলধারা তৈরী করা হয়েছিক তা এখনও চালুই হয়নি৷ এমতাবস্থায় গতকাল জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হন সেখানকার স্থানীয় মহিলারা।

দৌলতপুরের নিকট জাতীয় সড়কে কলসি, বালতি, ড্রাম প্রভৃতি নিয়া রাস্তায় বসে অবরোধ করেন সেখানকার মহিলারা। আশে পাশের আরও কিছু গ্রামের বাসিন্দারাও সেই আন্দোলনে যোগ দেন বলে খবর৷ জাতীয় সড়ক অবরোধে তীব্র যানজট হওয়ায় পুলিশ সেখান পৌঁছায়। কিন্তু পুলিশ তাদের অবরোধ থেকে না ওঠাতে পারলে শেষমেশ সেখানে পৌঁছান ব্লক আধিকারিক। তিনি শেষমেশ আন্দোলনকারীদের অনুরোধ করে অবরোধ ওঠান। এরপরই ট্যাপ কল গুলোতে মেরামত করে চালু করে দেওয়া হয় জল সরবরাহ। তিন ঘন্টা অবরোধে এদিন নাজেহাল হতে হয় যাত্রীদের।

আরও অন্যান্য খবর