একদিকে শ্যামা, অন্যদিকে তৃণা, দুই নায়িকার সঙ্গেই পুজোর আনন্দে মাতলেন নীল

দুর্গাপুজো ষষ্ঠী থেকে শুরু হলেও অভিনেতা নীল ভট্টাচার্যের জন্য দুর্গাপুজো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। বিভিন্ন মণ্ডপের বিভিন্ন দুর্গামূর্তির ছবি অনবরত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ফটোশুট, আড্ডা, হই হুল্লোড়, সব মিলিয়ে যে নীলের পুজো জমজমাট, তা আর বলার অপেক্ষা রাখে না। কখনও তাকে দেখা গেছে ইন্ডাস্ট্রির বাইরের বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে, তো কখনও টেলিপাড়ার বন্ধুদের সঙ্গেই আনন্দে মেতেছেন অভিনেতা।

 

View this post on Instagram

 

Pujo Katche Fatafati👌👌 Apna der pujo kemon katche? @roy.tiyasha_krishnakoli #igdurgapujo #dance #feelitreelit #bollywood #goneel

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya) on

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নীল যাতে তাকে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামা ওরফে তিয়াশার সঙ্গে মজা করতে দেখা গেছে। তাঁর অনস্ক্রিন স্ত্রী তিয়াশার সঙ্গে গানে গানে মেতে উঠেছেন তিনি। রণবীর কপূর অভিনীত ‘বরফি’ ছবির ‘ফাটাফাটি’ গানটিতে ইনস্টাগ্রাম রিল করে দেখান নীল ও তিয়াশা। তাদের দুজনের এই ভিডিও নজর কেড়েছে দর্শকের। ভিডিওতে তিয়াশার পরনে সোনালি শাড়ি ও নীল সেজে উঠেছেন সাদা পাঞ্জাবী ও ফ্লোরাল মোদী কোটে। নাচের সঙ্গে খুনসুটি করতেও দেখা গিয়েছে তাদের। প্রায় মারপিটের পর্যায়ে গিয়ে শেষ হয় তাদের ভিডিও। তাদের এই ভিডিও বেশ প্রশংসিত হয়েছে নেটিজেনের কাছে।

 

View this post on Instagram

 

Awesome Ashtami❤️❤️❤️ Designer @rabhisek #festival #festivevibes #kolkata #durgapuja #igdurgapujo #goneel

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya) on

অন্যদিকে, বান্ধবী তৃণা সাহার সঙ্গেও পুজোতে বেশ ভালো সময়ই কাটাচ্ছেন নীল। তার সঙ্গে ট্যুইনিং করে ছবি পোস্ট করেন নীল। তাদের জুটি নিয়েও অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। পুজোতে তারা কী করছেন, কোথায় যাচ্ছেন, তা নিয়ে বেশ চর্চা দেখা যায় দর্শকমহলে। তৃণার সঙ্গে একের পর এক ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছেন নীল।

RELATED Articles