গত ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হয়েছে আইপিএল ২০২০ এর আসর। আরবের মাটিতে এখন জমে গিয়েছে আইপিএল। শেষ মূহুর্তের গ্রুপ লিগগুলির ম্যাচে চলছে প্লে-অফের লড়াই। এবার বিসিসিআই আইপিএল প্লে-অফেরই সূচী প্রকাশ করল। আইপিএলের ফাইনাল খেলা হবে ১০ নভেম্বর দুবাইয়ের মাঠে।

রবিবার বিসিসিআই যে সুচী প্রকাশ করেছে সেই অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ৫ নভেম্বর দুবাইতে, ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা। এরপর ৬ নভেম্বর আবুধাবিতে পয়েন্ট তালিকার তৃতীয় আর চতুর্থ নম্বর দলের মধ্যে হবে এলিমিনেটর ম্যাচ। এরপর ৮ নভেম্বর আবু ধাবিতে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারা দলের সঙ্গে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের।
গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে-অফে জায়গা করে নেওয়ার পথে। তবে চতুর্থ দল কারা সেই নিয়েই চলছে জোর প্রতিযোগিতা। অন্যদিকে মহিলাদের টি- ২০ চ্যালেঞ্জ ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত খেলা হবে। ম্যাচগুলি শারজাহতে অনুষ্ঠিত হবে। অল ইন্ডিয়া উইমেনস সিলেকশন কমিটি ভেলোসিটি দলে মেঘনা সিংকে মানসী জোশীর পরিবর্ত হিসাবে ঘোষণা করেছে।






