বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ভারত৷ বাজি পুরিয়ে চললো কাশ্মীরে সেলিব্রেশন৷

গতকাল সেমিফাইনালে নিউজিল্যান্ডের নিকট পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। আপাতত সেই শোকেই গোটা দেশবাসীর চোখের জল৷ তারমধ্যেই ভারতের কাশ্মীরে চললো বাজি ফাটিয়ে তার সেলিব্রেশন।

 

লজ্জাজনক এই ঘটনাগুলো ঘটেছে জম্মু এবং কাশ্মীরের শ্রীনগর, পুলওয়ামা সহ আরও বিভিন্ন স্থানে। সেখানে গতকাল নিউজিল্যান্ডের নিকট ভারতের পরাজয়ের পরই আনন্দে মেতে ওঠেন সেখানকার সাধারণ বাসিন্দারস। চলে বাজি ফাটিয়ে সেলিব্রেশন সঙ্গে নাচানাচী পর্যন্ত৷ অনেক স্থানেই ভারতের পরাজয়ের আনন্দে আনন্দ মিছিলও বের করেন কাশ্মীর বাসীরা৷ এসব সেলিব্রেশনের ছবি এবং ভিডিও আপলোডও করা হয় সোশ্যাল মিডিয়াতে।

কাশ্মীরে এই সেলিব্রেশনের সময় সেখানকার নিরাপত্তারক্ষীরা তা আটকানোর চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পাথর ছোড়া শুরু হয়। সেই সেলিব্রেশনের সময় শোনা যায় ভারত বিরোধী স্লোগানও। এমনকি দাবী ওঠে স্বাধীন কাশ্মীরেরও৷ আপাতত এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর