আবার মুখ পুড়ল দেবাংশুর, বিহার ভোট নিয়ে বিজেপি বিরোধী পোস্ট করতে হল ডিলিট!

তৃণমুলের মুখপাত্র তিনি তাই তৃণমুলের হয়ে বিভিন্ন অনুষ্ঠানে এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় থাকতে দেখা যায় ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্যকে। মাঝে মাঝেই অতিসক্রিয়তার ফল ভুগতে হয় নিজেকেই। ঠিক যেমনটা ঘটল আজ বিকালে।

বাংলার পড়শী রাজ্য বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিকাল থেকে যে ট্রেন্ড চলছিল তাতে একটা কথা স্পষ্ট যে বিহারে ফের এনডিএ জোট ক্ষমতা দখল করতে চলেছে। ফের আরেকবার মুখ্যমন্ত্রীর গদিতে বসতে চলেছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং বিধায়ক সংখ্যার নিরিখে একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি।

আবার মুখ পুড়ল দেবাংশুর, বিহার ভোট নিয়ে বিজেপি বিরোধী পোস্ট করতে হল ডিলিট!

যদিও সকালের দিকে ছবিটা এমন ছিল না। শুরু থেকেই বেশ খানিকটা পিছনে ছিল গেরুয়া শিবির ও জেডিইউ জোট আর কংগ্রেস, বাম, আরজেডির মহাজোট অনেকটাই এগিয়ে গিয়েছিল। সেই সময় মনে হচ্ছিল হয়তো বিহারে এই বছর কোন বড়সড় বদল ঘটবে। সেই সময়ই নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করেন দেবাংশ যেখানে দেখা যায় একটি জঞ্জালের স্তূপে এর মধ্যে পড়ে রয়েছে অনেকগুলি বিজেপির পতাকা। ক্যাপশনে দেবাংশু লিখেছিলেন, “যে জঞ্জালকে পাশের বাড়ি ঝেড়ে ফেলে দিচ্ছে তাকে নিজের বাড়িতে নিয়ে ফুলদানিতে রাখবেন? নাহ্! বাঙালি অতটা বোকা না।” দেবাংশু আরো যোগ করেছিলেন যে, আজ বিহারের মাটিতে মহানবমী পালিত হচ্ছে। চার মাস পরে বাংলায় বিজয়া হবে, দেবীর হাতে হবে অসুর দমন।

যদিও বেলা বাড়তেই ছবিটা বদলাতে থাকে। সেই সময়ও দেবাংশু একটি নিউজ পোর্টালের লাইভে এসে জোর গলায় বলতে থাকেন যে এনডিএ জোট এগোতে পারবে না। কিন্তু বাস্তবে ছবিটা বদলে যেতেই তড়িঘড়ি নিজের পোস্ট ডিলিট করে দেন দেবাংশু। বিজেপি শিবিরের বক্তব্য, এভাবেই পরবর্তীকালে বিজেপি বিরোধী পোস্ট ডিলিট করতে হবে দেবাংশুকে। কারণ বাংলাতেও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

আরও অন্যান্য খবর