টলিপাড়ায় খুশির জোয়ার! অনুপম রায় ও প্রস্মিতা পালের কোল আলো করে এল ছোট্ট অতিথি! পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় গায়ক ও গায়িকা দম্পতি?

বাবা হলেন গায়ক ও সুরকার অনুপম রায়। সোমবার দুপুরে অনুপম ও প্রস্মিতা পালের সংসারে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা হওয়ার সুখবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন অনুপম। একইসঙ্গে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন শিল্পী। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুব বেশি প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না অনুপমকে। তাই জীবনের এমন গুরুত্বপূর্ণ খবর নিজে থেকে জানানোয় স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বাবা হওয়ার আনন্দ যে তাঁর কাছে বিশেষ, তা সমাজমাধ্যমের পোস্টেই স্পষ্ট। তবে এই নতুন অধ্যায়কে খুব বেশি প্রচারের মধ্যে না এনে নিজের মতো করেই উপভোগ করতে চাইছেন শিল্পী।

এদিকে অনুপমের পাশাপাশি নতুন দায়িত্ব শুরু হল প্রস্মিতা পালেরও। গানের জগতের পরিচিত মুখ প্রস্মিতা একইসঙ্গে কর্পোরেট সংস্থায় কাজ করেন। এবার কর্মজীবনের পাশাপাশি মাতৃত্বের দায়িত্বও সামলাতে হবে তাঁকে। মা হওয়ার খবরটি অবশ্য তাঁরা এতদিন ব্যক্তিগত পরিসরেই রেখেছিলেন। নতুন অতিথির আগমনের পরেই সেই আনন্দের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অনুপম।

অনুপম ও প্রস্মিতার বিয়ে হয়েছিল ২০২৪ সালে। যদিও তাঁদের পরিচয় তারও অনেক আগে থেকে। কাজের সূত্রে আলাপের পর ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। নিজেদের সম্পর্কের খবরও দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি দুজনেই। ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন তাঁরা। এবার সেই সংসারেই পুত্রসন্তানের আগমনে নতুন মাত্রা পেল তাঁদের সম্পর্ক।

আরও পড়ুনঃ “যেন নিজের অভিভাবক হারালাম…আপনার সৃষ্টি চিরকাল থেকে যাবে” রাজা সেনের প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া! কিংবদন্তি পরিচালকের স্মরণে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

বাংলা গানের জগতে অনুপম রায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। একাধিক জনপ্রিয় গান এবং সুরের মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রোতাদের মন জয় করে আসছেন তিনি। তবে এবার কোনও নতুন গান নয়, জীবনের অন্যতম আনন্দের খবরের জন্যই শিরোনামে অনুপম। বাবা হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও। নতুন বাবা অনুপম ও মা প্রস্মিতার জীবনে এই নতুন অধ্যায় ঘিরে এখন খুশির আবহ।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর