আগামী ২০ নভেম্বর থেকেই গোয়ায় শুরু হচ্ছে আইএসএল ২০২০-২১ মরসুম। সেই টুর্নামেন্টেই খেলতে প্রস্তুত কলকাতা ময়দানের দুই প্রধান ক্লাব এটিকে-মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। আর তার আগেই নতুন মরসুমের জন্য দলের হোম জার্সি উন্মোচন করল এটিকে-মোহনবাগান। আহ এটিকে–মোহনবাগান তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ঘোষণা করে জার্সির কথা।
https://twitter.com/atkmohunbaganfc/status/1326774492950130688?s=20
সেই ভিডিও পোস্ট করে ক্লাবের তরফে থেকে বলা হয়, “২০২০-২১ মরশুমের জন্য এমপি বিড়লা সিমেন্টকে অ্যাসোসিয়েট স্পনসর হিসেবে পেয়ে আমরা আনন্দিত।” বলা বাহুলত, সমর্থকদের চাহিদা অনুযায়ী ঐতিহ্যবাহী সবুজ-মেরুন জার্সিতেই মাঠে নামছে এটিকে-মোহনবাগান দল। এটিকে মোহনবাগান আরও ঘোষণা করেছিল যে এই ক্লাব কলকাতায় একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে যাতে এই রাজ্যের তরুণ ও প্রতিভাশালী খেলোয়াড়রা সর্বোচ্চ স্তরে পারফর্ম করার সুযোগ পায়।
আসন্ন আইএসএল এর জন্য মুখিয়ে রয়েছে এটিকে-মোহনবাগান। এক কথায় এই মরসুমের অন্যতম শক্তিশালী দল তারা। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারানোই তাদের মূল লক্ষ্য।





