ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু দেশ যে এখন চীন তা দেশের যে কোনও ছোট বাচ্ছাই এখন জানে। গতকালই একবছর পূর্ণ হয়েছে করোনা মহামারীর। গত বছরের ১৭ ই নভেম্বর প্রথম চিনে করোনা আক্রান্ত ধরা পড়ে। বর্তমানে বিশ্ব জুড়ে এই রোগে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি। আর এবার এই কোভিড (Covid-19) পরিস্থিতিতেই ভ্যাকসিনের হাত ধরেই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াল চীন। ভারতের পাশে দাঁড়িয়ে করোনার ভ্যাকসিন তৈরিতে সাহায্যের প্রতিশ্রুতি দিল বেজিং।
ভ্যাকসিন ডিপ্লোম্যাসি দিয়ে এবার ইন্দো-চীন সম্পর্কের মধ্যেকার বরফ গলাতে তৎপর চীন। মঙ্গলবার একথা জানিয়েছেন জিনপিং(Xi-jinping)। তিনি জানিয়েছেন, চীনা কোম্পানিগুলি ব্রাজিল এবং রাশিয়ান কোম্পানিগুলির সঙ্গে তৃতীয় দফার ট্রায়ালের কাজ করছে। ট্রায়াল শেষ হলেই তার বানিজ্যিক প্রয়োগের চিন্তাভাবনা রয়েছে চীনের। তবে ওয়াকিবহাল মহল বলছে এর মধ্যেও চীনের বানিজ্যিক আগ্রাসনের ইঙ্গিত পাচ্ছে। ভারতে ভ্যাকসিনের বাজার ধরতেই এই সখ্যতার বার্তা বলেই মনে করছেন অনেকে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, লাদাখ পরিস্থিতি নিয়ে দু-দেশের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার BRICS দেশগুলির ভার্চুয়াল বৈঠকে ফের মুখোমুখি হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।






