চলতি মাসের ১৫ দিনের মধ্যেই চার-চারটি সোনা জিতে তাক লাগালেন ভারতীয় সোনার মেয়ে হিমা দাস৷ এবারে ভারতীয় এই তারকা স্প্রিন্টার হিমা দাস সোনা জিতলেন ২০০ মিটারে৷
চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত তাবর অ্যাথেলেটিক্স মিট থেকে বুধবার সোনার পদক জিতলেন ভারতীয় সোনার মেয়ে হিমা। এদিন ২০০ মিটার রেসে তিনি মোট সময় নেন ২৩.২৫ সেকেন্ড। এই নিয়ে চলতি মাসের ১৫ দিনের মধ্যেই চারটি সোনার পদক জিতলেন তিনি যা নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রিড়া মহলে ভারতের গৌরব বৃদ্ধি করেছে।
২ ই জুলাই থেকে এখনও পর্যন্ত ১৯ বছর বয়সী হিমা দাসের ঝুলিতে চারটি সোনার পদক নিঃসন্দেহে প্রশংসা যোগ্য।