কোহলির সঙ্গে সংঘর্ষের বিষয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব, জানালেন ম্যাচ শেষে কি বলেছিলেন বিরাট

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০২০-তে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সূর্যকুমার যাদব। সেই সঙ্গে ভারত তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির সাথে বাক যুদ্ধে জড়িয়েও শিরোনামে এসেছিলেন তিনি। সেই সম্পর্কেই এবার মুখ খুললেন সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে সূর্যকুমারের কাছে আসতে দেখা গিয়েছিল। মুম্বইয়ের ব্যাটসম্যান সেই ম্যাচে দারুণ ইনিংস খেলেছিলেন এবং ব্যাঙ্গালোরের পকেট থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন। এই আইপিএল মরসুমে সূর্যকুমারের দুর্দান্ত ব্যাটিং অনেক কিংবদন্তি খেলোয়াড় দ্বারা প্রশংসিত হয়েছিল এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন তাকে এই মুহূর্তে স্পিনের বিরুদ্ধে খেলা সেরা ব্যাটসম্যান হিসাবে বর্ণনা করেছিলেন।

ইউটিউব চ্যানেল স্পোর্টস তকের সাথে সাক্ষাতের সময়ে সূর্যকুমার যাদব কোহলির সাথে বাকযুদ্ধের কথা স্মরণ করে বলেছেন, “ম্যাচের পরে সবকিছু সম্পূর্ণ স্বাভাবিক ছিল, কারণ তিনি আমার পাশে এসেছিলেন এবং বলেছিলেন যে তুমি খুব ভাল খেলেছো, দুর্দান্ত ইনিংস এবং আরও অনুরূপ কথাবার্তা। যখন আপনি বন্ধুদের সাথে মিলিত হন এবং অনুশীলন করেন সেই রকমই এটি অন্যান্য দিনের মতো একেবারে স্বাভাবিক ছিল। আমি যে ৬০-৬৫ মিনিট ব্যাটিং করছিলাম, সে সময় আমার উপর অনেক চাপ ছিল, তবে আমি আমার ইনিংসটি বেশ উপভোগ করেছি।” আইপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে আশা করা হয়েছিল যে অস্ট্রেলিয়া সফরের জন্য দ নেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে, যদিও তা হয়নি।

মুম্বইয়ের ব্যাটসম্যান আইপিএল ২০২০-তে ১৬ টি ম্যাচ খেলে ১৪৫.০১ -এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করে ৪৮০ রান করেছেন। তিনি ৪ টি অর্ধশতকও করেছিলেন। গত মরসুমেও সূর্যকুমার আইপিএলে ভালো ব্যাটিং করেছিলেন এবং ১৭ টি ম্যাচে ৪২৪ রান করেছিলেন। ২০১৮ সালেও তাঁর ব্যাটে প্রচুর রান ছিল, এই ডানহাতি ব্যাটসম্যান ১৪ ম্যাচে ৫১২ রান করেছিলেন।

RELATED Articles