প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশিকা প্রকাশ করলো রাজ্য সরকার।

বেশ অনেকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবীতে অনশন করছিলেন প্রাথমিক শিক্ষকেরা। দাবী ছিল দেশের বাকী রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন পরিকাঠামো চালু করতে হবে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষকেরা ৪২০০ টাকা গ্রেড পে চালু করার দাবী জানালেও, তা হয়নি। তবে নয়া বেতন পরিকাঠামো দিয়ে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার।

 

আজ রাজ্য সরকারের তরফে প্রাথমিক শিক্ষকদের নয়া বেতন কাঠামোর নির্দেশিকা প্রকাশ করা হলো। পে ব্যান্ড ২ থেকে পে ব্যান্ড ৩ তে উন্নীত হলো প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো। এক ধাক্কায় প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ৩৬০০ টাকা। অপ্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড পে ২৩০০ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ২৯০০ টাকা। আজ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরই অনশন তোলেন প্রাথমিক শিক্ষকেরা।

এছাড়াও শিক্ষা মন্ত্রী জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষকদের জন্য এবার থেকে শুরু হবে প্রমোশন পলিশি। যোগ্যতা অনুযায়ী প্রাথমিক শিক্ষক থেকে তাদের উন্নীত করা হবে উচ্চ প্রাথমিক শিক্ষক পদে।

আরও অন্যান্য খবর