এমনিতে তিনি ফ্যাশনের দিক থেকে কোনও অংশে কম যান না। বরাবরই নিজেকে ফ্যাশন আইকন হিসেবে তুলে ধরেছেন সকলের প্রিয় পিগি চপস। সাহসী পোশাকে তিনি সবসময়ই স্বচ্ছন্দ। এবার ফের একবার নিজের পোশাক নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতিই অনুষ্ঠিত হয়েছে ‘দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস’। এই অনুষ্ঠানে কৌশিক ভেলেন্দ্রর ডিজাইন করা সাদাকালো ডিপ নেকলাইন জ্যাকেটে দেখা গেল তাকে। উন্মুক্ত বক্ষ ও রোল করে বাঁধা চুলে ফের একবার তাক লাগালেন অভিনেত্রী। সঙ্গে কানে হীরের দুল ও আঙুলে হীরের আংটি। দক্ষিণ এশিয়ার ডিজাইনারদের উৎসাহ জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন তিনি।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “দ্য ফ্যাশান অ্যাওয়ার্ডে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদর্শন করে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। পাঁচ অসামান্য ব্যক্তি তাঁদের সম্প্রদায়ের মধ্যে যে অপূর্ব কাজ করেছেন, তার জন্য এই রকম উদযাপন তাঁদের প্রাপ্য। এই অতিমারী পরিস্থিতির মধ্যে তাঁদের সৃষ্টি স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের আলাদা পথ দেখিয়েছে। তাঁরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই নজর দেননি বরং তাঁরা একে অপরকে সাহায্য করা, সহানুভূতি এবং সৃজনশীলতার বিষয়টিও তুলে ধরেছেন”।
View this post on Instagram
অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের রাতে প্রিয়াঙ্কা কৌশিক ভেলেন্দ্রর পোশাকে সেজে উঠেছিলেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেই পোশাকের ডিজাইনারেও ভুয়ো প্রশংসা করেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের রাষ্ট্রদূত হওয়ার জন্য সঠিক পরিবর্তনের জন্য আমার একটাই উদ্দেশ্য হল যে দক্ষিণ এশিয়ার ডিজাইনারদের অসাধারণ প্রতিভাকে উৎসাহিত করা। আজ আমি দক্ষিণ এশিয়ার ডিজাইনার কৌশিক ভেলেন্দ্রর ডিজাইন করা পোশাক পড়েছি। তিনি জন্মগত দক্ষিণ এশিয়ার মানুষ এবং সেখানের ফ্যাশান সম্পর্কে তিনি এক পরিবর্তন আনার চেষ্টা করছেন। তবে উল্লেখ্য বিষয় হল, তিনি তাঁর লন্ডনের স্টুডিও দক্ষিণ এশিয়ার ডিজাইনার ছাত্রছাত্রীদের জন্য খুলে দিয়েছেন যাতে তারা নিজেদের স্থান তৈরির জন্য লড়াই করতে পারে। ধন্যবাদ আজ রাতের এই দারুণ লুকের জন্য। আমি আশা করছি ভবিষ্যতে আপনাদের কেরিয়ার উচ্চতার শীর্ষে পৌঁছবে। বিশেষ ধন্যবাদ লাক্সারিল-কে, প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে আমাকে পরিচয় করানোর জন্য”।
View this post on Instagram
সম্প্রতিই নিজের ২ বছরের বিবাহ বার্ষিকী পালন করেছেন প্রিয়াঙ্কা। তাকে আগামীকালে ‘দ্য ম্যাট্রিক্স ফোর’ নামের একটি ছবিতে দেখা যাবে।





